মাদার অব ডেমোক্রেসী বেগম খালেদা পরিষদের সাতক্ষীরা জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত April 10, 2026, 18:41 PM
সংবাদটি শেয়ার করুন....
মাদার অব ডেমোক্রেসী বেগম খালেদা পরিষদের সাতক্ষীরা জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন
মাদার অব ডেমোক্রেসী বেগম খালেদা পরিষদের সাতক্ষীরা জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুমোদনক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে মোঃ আছরাফুল রহমান মিঠু এবং সদস্য সচিব হিসেবে মোঃ রফিকুল ইসলাম রফিককে মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে মোট ২১ সদস্যের এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সংগঠনের সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির মাধ্যমে জেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়া হবে।
নবগঠিত এই ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ইতোমধ্যে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে এবং সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি ফিরে আসবে।