সাহেবেরহাট কবি নজরুল সমাজ কল্যাণ ক্লাব ও পাঠাগারের নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত October 3, 2026, 14:22 PM
সাহেবেরহাট কবি নজরুল সমাজ কল্যাণ ক্লাব ও পাঠাগারের নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক:
সাহেবেরহাট ০২/১০/২০২৬ কবি নজরুল সমাজ কল্যাণ ক্লাব ও পাঠাগারের নবনির্বাচিত সভাপতি জনাব আমিনুল ইসলাম আমিন-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সম্প্রতি ক্লাবের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই শুভেচ্ছা জানান সাহেবেরহাট কবি নজরুল সমাজ কল্যাণ ক্লাব ও পাঠাগারের সম্মানিত উপদেষ্টা এবং প্রয়াত সাবেক সভাপতি মরহুম জাকির হোসেন নান্নুর সহধর্মিণী মারিয়া জাকির লিজা। এ সময় ক্লাবের অন্যান্য সাধারণ ও কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত সদস্যরা ক্লাবের ভবিষ্যৎ সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমকে আরও গতিশীল এবং কল্যাণমুখী করার আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে তারা নবনির্বাচিত সভাপতির সার্বিক সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।
নবনির্বাচিত সভাপতি জনাব আমিনুল ইসলাম আমিন তার বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়ন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।