হারতায় জমি বিরোধে অতর্কিত হামলা, শিক্ষার্থীসহ আহত-৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত May 12, 2026, 17:35 PM
হারতায় জমি বিরোধে অতর্কিত হামলা, শিক্ষার্থীসহ আহত-৩
সংবাদটি শেয়ার করুন....
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতায় ইউনিয়নের নাথারকান্দি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা স্কুল-কলেজে পড়ুয়া দুই ছাত্রীসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে গুরুত্বর  আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত সুত্রে জানা যায় নাথারকান্দি গ্রামের সুধাংশু হালদার(৩৮) ও তার মেয়ে  সেবিকা হালদার এইচএসসি পরীক্ষার্থী ও চাচাত বোন বৃষ্টি হালদার ৮ম শ্রেণির ছাত্রীর উপর  সোমবার রাত ১০ টার দিকে বসতবাড়ির পার্শ্ববর্তী দোকানের সামনে অতর্কিত হামলা চালায় একই বাড়ির নিকুঞ্জ হালদার,সপন হালদার,সজিব হালদার, নিপন হালদার,সুমন হালদার,জয়দেব রায়।
এসময় ডাক চিৎকার করলে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে সটকে পড়ে হামলাকারীরা। এ ঘটনায় এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনায় উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।এব্যপারে আহত সুধাংশু হালদার জানান হামলাকারী জয়দেব রায় মাদক ব্যবসাসহ সমাজের বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছে।
তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। ওই হামলাকারী সন্ত্রাসীরা আমাদের পরিবারের সকল সদস্যকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালায়। অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।