• ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

“আধিপত্য ও পক্ষপাতিত্বের অভিযোগে বরিশাল জেলা এনসিপির দপ্তর সম্পাদক নাজমুল হাসানের পদত্যাগ”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৮, ২০২৬, ১৭:২৩ অপরাহ্ণ
“আধিপত্য ও পক্ষপাতিত্বের অভিযোগে বরিশাল জেলা এনসিপির দপ্তর সম্পাদক নাজমুল হাসানের পদত্যাগ”
সংবাদটি শেয়ার করুন....

“আধিপত্য ও পক্ষপাতিত্বের অভিযোগে বরিশাল জেলা এনসিপির দপ্তর সম্পাদক নাজমুল হাসানের পদত্যাগ”

বরিশাল জেলা এনসিপির দপ্তর সম্পাদক নাজমুল হাসান দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বক্তব্যে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

নাজমুল হাসান তার বক্তব্যে বলেন, “যে সংগঠনে আধিপত্য বিস্তার ও পক্ষপাতিত্ব থাকে, সেখানে মান-সম্মান নিয়ে বসবাস করা অসম্ভব। তাই আমি স্বেচ্ছায় পদত্যাগ করলাম।”

তার এই ঘোষণার পর বরিশালের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে বরিশাল জেলা এনসিপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

দলের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং তার পদত্যাগের পেছনের কারণ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চললেও সংশ্লিষ্ট নেতাদের পক্ষ থেকে বিস্তারিত কোনো মন্তব্য প্রকাশ করা হয়নি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতার পদত্যাগ দলীয় সাংগঠনিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, নাজমুল হাসানের পদত্যাগের বিষয়ে এনসিপি নেতৃত্ব কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে এবং এ বিষয়ে দলের আনুষ্ঠানিক অবস্থান কী।