ঢাকা-বরিশাল মহাসড়কে ১২ ইজিবাইক জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত January 19, 2026, 20:50 PM
ঢাকা-বরিশাল মহাসড়কে ১২ ইজিবাইক জব্দ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনারোধে অভিযান চালিয়েছে মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী সদর উপজেলার ঘটকচর, মোস্তফাপুর, কলাবাড়িসহ বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

এ সময় অবৈধ ১২টি যানবাহন জব্দ ও ৪টি যানবাহনে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। হাইওয়ে পুলিশের অভিযান সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচল নিষিদ্ধ থাকলেও প্রতিদিনই মহাসড়ক দিয়ে চলাচল করছে ইজিবাইক, মাহিন্দ্রসহ তিন চাকার যানবাহন। এতে বাড়ছে দুর্ঘটনা।

দুর্ঘটনারোধে অভিযান চালায় হাইওয়ে থানা পুলিশ। এ সময় ১২টি ইজিবাইক জব্দ করা হয়। তিন ইজিবাইক চালককে ২৫শ টাকা করে মোট ৭ হাজার ৫শ টাকা ও একটি প্রাইভেটকারের কাগজপত্র সঠিক না থাকায় ২৫শ টাকা জরিমানা আদায় করা হয়।

এ ব্যাপারে মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, মহাসড়কে ৩ চাকার অবৈধ যানবাহন চলাচল করায় দুর্ঘটনা বেড়ে চলেছে। তাই এ অভিযান চালানো হয়।জনস্বার্থে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়া দুর্ঘটনারোধে যাত্রী ও চালককে সচেতন করা হয়েছে।