বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৬ তলা থেকে লাফ দিয়ে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত October 6, 2026, 17:13 PM
বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৬ তলা থেকে লাফ দিয়ে এক ব্যক্তির মৃত্যু
সংবাদটি শেয়ার করুন....
বরিশাল প্রতিনিধি: বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৬ তলা থেকে নিচে পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বিকেলে এই ঘটনাটি ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তিনি কোনো মামলার পক্ষ ছিলেন নাকি অন্য কোনো কারণে সেখানে উপস্থিত ছিলেন, সে বিষয়ে তদন্ত চলছে।
ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। এই ঘটনার কারণ ও বিস্তারিত তথ্য অনুসন্ধানের জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।