• ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী রেজা রাড়ীর গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৭, ২০২৬, ২০:১২ অপরাহ্ণ
বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী রেজা রাড়ীর গণসংযোগ
সংবাদটি শেয়ার করুন....

মোঃ সাদ্দাম হোসেন //আসন্ন বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রেজাউল করিম (রেজা রাড়ী) ব্যাপক গণসংযোগ ও জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেছেন।

গতকাল, শনিবার (২৭ জুন), তিনি বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের নেতৃবৃন্দ।

গণসংযোগের অংশ হিসেবে তিনি চরকাউয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খেয়াঘাট বাজার, ৩ নম্বর ওয়ার্ডের ভাসানীপুল ও পাপের হাট, এবং ১ নম্বর ওয়ার্ডের চৌমাথা ও জনতার হাট এলাকা পরিদর্শন করেন।

এ সময় মোঃ রেজাউল করিম (রেজা রাড়ী) স্থানীয় জনগণের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন এবং সাধারণ মানুষের সুখ-দুঃখ, প্রত্যাশা ও বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন।

তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, এলাকার উন্নয়ন এবং একটি সুন্দর আগামীর বরিশাল গড়ার প্রত্যয়ে তার এ গণসংযোগ ও জনসম্পৃক্ত কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।