• ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২১, ২০২৬, ১৪:৫৬ অপরাহ্ণ
ভোলায় ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদণ্ড
সংবাদটি শেয়ার করুন....

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ৩ লাখ ৬০ হাজার টাকার অবৈধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। শনিবার দুপুরে পৌরশহরের হাফিজ উদ্দিন অ্যাভিনিউতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসান স্টোরের গোডাউন থেকে এসব পলিথিন জব্দ করা হয়।

জব্দকৃত পলিথিনের পরিমাণ ১ হাজার ৪৪০ কেজি। কোস্টগার্ড লালমোহন বিসিজি আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. ইকরামুল কবীরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে একইদিন বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাসান স্টোরের মালিক মো. সাব্বির হোসেনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক। এ সময় জব্দকৃত অবৈধ পলিথিন বিনষ্ট করতে ও পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়ার কাছে হস্তান্তর করা হয়।