মনোনয়ন পত্র সংগ্রহ করে ফেরার পথে আটক সাবেক যুবলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত December 15, 2025, 18:50 PM
মনোনয়ন পত্র সংগ্রহ করে ফেরার পথে আটক সাবেক যুবলীগ নেতা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মাগুরা-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়াকে আটক করেছে পুলিশ।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে নির্বাচনী এলাকায় ফেরার পথে তাকে আটক করা হয়। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টার সময় মাগুরা শহরের নতুন বাজার এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।

এর আগে দুপুরে জেলা রিটানিং অফিসার জেলা প্রশাসক মো. আব্দুল আল মাহমুদের অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়া।

তার সঙ্গে থাকা একান্ত সহকারী মিটুল হোসেন বলেন, মনোনয়ন ফর্ম সংগ্রহ করে নির্বাচনী এলাকায় ফেরার পথে ডিবি পুলিশের পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি গাড়ি থামিয়ে কুতুবুল্লা হোসেন মিয়াকে নিয়ে যান। পরে তাকে ডিবি পুলিশের হেফাজতে নিয়ে প্রথমে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানতে পেরেছি।

মাগুরা জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, কুতুবুল্লা হোসেন মিয়াকে (কুটি) আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে তাকে খোঁজা হচ্ছিল।