সমাজসেবা অফিসে দালালি সাংবাদিকদের হাতে গণধোলাইয়ের শিকার মাসুম 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত May 14, 2026, 19:59 PM
সমাজসেবা অফিসে দালালি সাংবাদিকদের হাতে গণধোলাইয়ের শিকার মাসুম 
সংবাদটি শেয়ার করুন....
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে ভূয়া সংগঠনের সভাপতির পরিচয় দিয়ে সমাজসেবা অফিসে দালালি করতে গিয়ে সাংবাদিকদের হাতে গণধোলাইয়ের শিকার মাসুম ওরফে দালাল মাসুম।
সুত্রে জানা যায় ১৪মে বৃহস্পতিবার দুপুরে ভূয়া সংগঠনের সভাপতি পরিচয়দানকারী মাহফুজুর রহমান মাসুম ওরফে দালাল মাসুম সমাজসেবা অফিস থেকে বের হলে সাংবাদিক মেহেদী হাসান ভুঁইয়া ও উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু উপজেলার প্রতিটি দপ্তরে দালালি করার ঘটনায় প্রতিবাদ করলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এরপর দালাল মূক্ত উপজেলা গড়ার লক্ষ্যে উজিরপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয় এবং একপর্যায়ে মাসুমকে চর থাপ্পড় দিয়ে উপজেলা থেকে তাড়িয়ে দেয়। এতে বেজায় খুশি সাধারণ জনগণ।
তার কাছে জিম্মি ছিলো অনেকেই। এদিকে দালাল চক্রের মূল হোতা মাসুমকে গনধোলাই দেয়ায় স্বস্তিতে উজিরপুরবাসী। এছাড়া প্রতিবাদী উজিরপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।