পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো “পরিবর্তন সমাজকল্যাণ ফাউন্ডেশন”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত May 29, 2026, 01:45 AM
পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো “পরিবর্তন সমাজকল্যাণ ফাউন্ডেশন”
সংবাদটি শেয়ার করুন....

 

বন্দর থানা স্টাফ রিপোর্টার:/বরিশাল সদর উপজেলার চর কাউয়া ও চাঁদপুরা ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর বাজার এলাকায় পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে “পরিবর্তন সমাজকল্যাণ ফাউন্ডেশন” নামে একটি অসাম্প্রদায়িক, অরাজনৈতিক ও জনকল্যাণমুখী স্বেচ্ছাসেবী সংগঠন।

মানবিক এই উদ্যোগের মাধ্যমে এলাকার অসচ্ছল পরিবারের হাতে তুলে দেওয়া হয় পোলাউ চাল, চিনি, ডাল, আলু, সেমাই, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী।

অনুষ্ঠানে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মিরাজ সরদার, সহ-সভাপতি মোহাম্মদ রাসেল খান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কামরুল হোসেন, কার্যনির্বাহী সদস্যবৃন্দ ও অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়রা এ ধরনের মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।