• ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের গৌরনদীতে প্রতিপক্ষের জমি দখল নিতে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৭, ২০২৬, ১৯:২৭ অপরাহ্ণ
বরিশালের গৌরনদীতে প্রতিপক্ষের জমি দখল নিতে হামলা-ভাঙচুর
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক: বরিশালের গৌরনদী পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের গেরাকুল গ্রামে রুবেল আকনের ও তার কাকা জয়নাল আকনের ঘর ও বাথরুম কুপিয়ে ভেঙে ফেলার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানাযায়, জায়গা মাপাকে কেন্দ্র করে ১২ জুন শুক্রুবার আনুমানিক দুপুর ৩টায় এ হামলা ও ভাঙচুর চালায় ।

হামলাকারীরা হলেন একই এলাকার মো: আরিফ আকনও তার মা মরিয়ম বেগম জোরপূর্বক ভাবে জায়গা দখল করার জন্য লোহার রড দিয়ে জায়গার মালিক রুবেল আকনও তার চাচার উপর হামলা চালায় এবং প্রাণনাশের হুমকিও প্রদান করেন।

এ বিষয় ভুক্তভোগি সাংবাদিকদের জানান, আমাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ বিভিন্ন ভাবে আমাদের ওপর চাপ প্রয়োগ করলে আমরা এলাকার ব্যাক্তিবর্গ নিয়ে বসতে চাইলে তখনি বাজে বিপত্তি। যখনি আমরা বসতে চাই তখনি তারা বিভিন্ন তাল বাহানা করে না বসে উল্টো হামলা চালায় এবং প্রাণে মারার হুমকি ধামকি দিতে থাকে এমনকি মিথ্যা মামলায় ফাসানোর চেষ্টা চালানো হচ্ছে।

এলাকাবাসীও প্রশাসনের কাছে আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই । এ বিষয় গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান রাসেল সাংবাদিকদের জানান এ বিষয় যদি কেউ অভিযোগ করেন, তবে তদন্ত করে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।