নলছিটিতে কুলকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত June 30, 2026, 02:13 AM
সংবাদটি শেয়ার করুন....
ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভা শুক্রবার (২৬ জুন) বিকেলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানা। সভাপতিত্ব করেন কুলকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল মল্লিক। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিপন চৌধুরী।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহাগ মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল হাওলাদার, কুলকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী বিশ্বাস, কুসংঙ্গল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিয়াউর রহমান সাইফুল, কুলকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদ তালুকদার, যুগ্ম আহ্বায়ক রফিক হাওলাদার, রুবেল হাওলাদার, বাদল রানা, মো. লালন হাওলাদারসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সভায় সংগঠনকে আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং আগামীর সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা হয়। বক্তারা দলের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।