• ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাডঃ আবুল কালাম শাহীনের উদ্যোগে কাউনিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৪, ২০২৬, ২০:০৭ অপরাহ্ণ
অ্যাডঃ আবুল কালাম শাহীনের উদ্যোগে কাউনিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
সংবাদটি শেয়ার করুন....

মোঃ সাদ্দাম হোসেন//বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘৫ কোটি গাছ লাগানোর’ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের কাউনিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অ্যাডভোকেট আবুল কালাম শাহীনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

 

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বরিশাল জেলা যুবদলের সভাপতি মামুন রেজা খান এবং বরিশাল জেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুল ইসলাম ইমরানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচি শেষে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।