বানারীপাড়ায় কচুয়া সিদ্দিকিয়া বাকাউল্লাহ নূরানী ও হাফিজী মাদ্রাসার সবক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত August 6, 2026, 13:05 PM
সংবাদটি শেয়ার করুন....
বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বাইশারী মডেল ইউনিয়নের ঐতিহ্যবাহী কচুয়া সিদ্দিকিয়া বাকাউল্লাহ নূরানী ও হাফিজী মাদ্রাসায় গত ৫ আগস্ট ২০২৬, বুধবার, সবক (সাবক) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে আমপারা সম্পন্ন করে পবিত্র কুরআন শরীফ শিক্ষার পরবর্তী ধাপে উত্তীর্ণ হওয়ায় পাঁচজন শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা হলেন— মোঃ আবু নোমান, মোঃ আব্দুল্লাহ আল মুবিন, মোঃ আব্দুল্লাহ, মোঃ ইব্রাহিম ও মোঃ মারুফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক মাওলানা কাজী মোঃ আবু সাঈদ। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মোঃ মিরাজুল ইসলাম (কায়েদি), সহকারী শিক্ষক হাফেজ মোঃ হাসিবুর রহমান, হাফেজ মোঃ আরাফাত এবং হাফেজ মোঃ তামিম ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া নেছারিয়া এতিমখানার সভাপতি মাওলানা মোঃ মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মুজিবুল হক, কচুয়া নেছারিয়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মাহবুবুর রহমান, সাংবাদিক মোঃ আবু সুফিয়ান, হালিমা খাতুন মহিলা আলিম মাদ্রাসার সহ-সুপার মাওলানা দেলোয়ার হোসেন সাঈদ, মাওলানা মোঃ রফিকুল ইসলাম সোহাগ, মাওলানা মোঃ সোলাইমান, জনাব মোঃ সাইদুল ইসলাম এবং জনাব মোঃ আলী আকবর সোহাগ।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।