আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে দোয়া-মোনাজাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত August 12, 2026, 19:01 PM
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে দোয়া-মোনাজাত
সংবাদটি শেয়ার করুন....

 

বরিশাল প্রতিনিধি:বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল সদর উপজেলা বিএনপির উদ্যোগে নগরীর ঐতিহ্যবাহী অশ্বিনী কুমার টাউন হলে এ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য জনাব এ্যাড মোঃ মজিবর রহমান সরওয়ার। সভাপতিতো করেন আলহাজ্ব নুরুল আমিন আহবায়ক বিএনপি বরিশাল সদর উপজেলা ও মোঃ সাইফুল ইসলাম আব্বাস সদস্য সচিব ,ও আলহাজ্ব আব্দুল জব্বার শিকদার যুগ্ন আহবায়ক বরিশাল সদর উপজেলা, আরো বরিশাল সদর উপজেলা, এবং বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া-মোনাজাতে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন মরহুম খালেদা জিয়ারও রুহের মাগফেরাত কামনা করেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানেরও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা আরাফাত রহমান কোকোর রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়া সংগঠক ও সমাজসেবী। তাঁর স্মৃতি দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।

দোয়া-মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মীরা মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।