• ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১, ২০২৫, ১৩:৩৩ অপরাহ্ণ
বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে নিখোঁজ জেলে নজরুল ইসলাম (৫৮) লাশ ভেসে এসেছে। শুক্রবার (১ আগস্ট) সকালে স্থানীয়রা সৈকতে লাশটি দেখতে পান। খবর পেয়ে কুয়াকাটা নৌ-পুলিশ লাশটি উদ্ধার করেছে।

স্থানীয় বাসিন্দা মনসুর হাওলাদার বলেন, “সকালে সাগর পড় থেকে কুয়াকাটা যাচ্ছিলাম। তখন দেখি সৈকতে লাশটি পরে আছে। শরিরের কিছু অংশ গলে গেছে। কয়েক দিন আগে মারা গেছে হয়তো।

জানা গেছে, মৃত নজরুল ইসলাম হাওলাদার (৫৮) পেশায় একজন জেলে ছিলেন। কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া ৮ নং ওয়ার্ডের মৃত তাজেম আলী হাওলাদারের ছেলে। কয়েকদিন পূর্বে মাছ শিকারের উদ্দেশ্যে সাগরে গিয়ে প্রবল ঝড়ের কবরে পড়ে ট্রলারটি সমুদ্রে নিমজ্জিত হয়।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরনে কালো রঙের একটি রেইনকোট পড়া ছিল। নিহতের ছেলে নাসির হাওলাদার পরিচয় নিশ্চিত করেছেন। মরদেহটি উদ্ধার করে বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।