বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশাল দক্ষিণ জেলাবাসীকে অ্যাডভোকেট আবুল কালাম শাহীনের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত August 31, 2026, 19:45 PM
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশাল দক্ষিণ জেলাবাসীকে অ্যাডভোকেট আবুল কালাম শাহীনের শুভেচ্ছা
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল প্রতিনিধি।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল দক্ষিণ জেলাবাসীসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সাফল্য, দলের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও জনগণের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, “বিএনপি শুধু একটি রাজনৈতিক দলের নাম নয়; এটি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত একটি রাজনৈতিক শক্তি। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এবং দলের চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ ও মানুষের কল্যাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই।”

তিনি আরও বলেন, “রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের পাশে দাঁড়ানো। জনগণের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার সঙ্গে সম্পৃক্ত থেকে তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করাই একজন রাজনীতিবিদের প্রধান দায়িত্ব।”

আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, “ত্যাগ, শৃঙ্খলা, ঐক্য ও জনগণের প্রতি ভালোবাসাকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি বিএনপির নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মধ্য দিয়েই একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাজনৈতিক সংগঠন হিসেবে বিএনপিকে আরও এগিয়ে নিতে হবে।

এ সময় তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশাল দক্ষিণ জেলাবাসীসহ দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।