চরকাউয়া ইউনিয়নে৪,৫,৬ সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থিতা ঘোষণা করলেন নাদিয়া ইসলাম (লিমা)
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত November 2, 2026, 20:27 PM
সংবাদটি শেয়ার করুন....
বরিশাল রিপোর্টার।
আসন্ন ৭ নম্বর চরকাউয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন নাদিয়া ইসলাম (লিমা)।
তিনি বরিশাল সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম সুজনের স্ত্রী।
প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারী নেতৃত্বের অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছেন নাদিয়া ইসলাম (লিমা)। তিনি নির্বাচিত হলে এলাকার নারী, শিশু ও সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করার প্রত্যাশা নিয়ে নির্বাচনী মাঠে এগিয়ে যেতে চান।
আসন্ন নির্বাচনকে ঘিরে ৭ নম্বর চরকাউয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে নাদিয়া ইসলাম (লিমা)-এর প্রার্থিতা ঘোষণা স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে।
নির্বাচনে এলাকার ভোটারদের সমর্থন ও ভালোবাসা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন তিনি।