শেরেবাংলা মেডিকেল সংস্কার আন্দোলনে প্রশাসনের নিরবতা ও হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত August 11, 2025, 16:50 PM
সংবাদটি শেয়ার করুন....
বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (সেবাচি) সংস্কার দাবিতে চলমান আন্দোলনের অন্যতম সংগঠক মহিউদ্দিন রনি প্রেস কনফারেন্স বলেন, “আমি সহ সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের নিয়ে প্রায় ১২-১৩ দিন যাবত ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু এখন পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। আসলে তিনি কী করতে চান,তা জনগণ জানে না। দক্ষিণবঙ্গের সাধারণ মানুষ চিকিৎসার জন্য এই হাসপাতালে আসে, অথচ তারা কোনো সঠিক চিকিৎসা পায় না। বিষয়টি নিয়ে যেন কারও কোনো গুরুত্ব নেই।”
তিনি আরও অভিযোগ করেন, “আমাদের শান্তিপূর্ণ সংস্কার আন্দোলনের উপর একাধিকবার হামলা চালানো হয়েছে। এসব হামলায় প্রশাসন এবং ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা ছিল বলে আমরা মনে করি। এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও নাগরিক অধিকার হরণের শামিল।”
মহিউদ্দিন রনি আরও বলেন, “আমাদের দাবি খুবই সাধারণ,একটি আধুনিক, কার্যকর ও জনবান্ধব হাসপাতাল ব্যবস্থা গড়ে তোলা। কিন্তু এর পরিবর্তে আমরা হামলার শিকার হচ্ছি, যা প্রমাণ করে, সরকার জনগণের পাশে নয়
মহিউদ্দিন রনি আরো বলেন স্বাস্থ্য উপদেষ্টাকে, সাধারণ জনগণ কিন্তু ক্ষেপে যাবে অপেক্ষায় আছেন নাকি যেভাবে আওয়ামী লীগ সরকারকে নামিয়েছে আপনাকে নামাতে সময় লাগবে না এখনো সময় আছে আসেন…