• ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় সভায় এ্যাডঃ আবুল কালাম শাহীন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৫, ২১:১৪ অপরাহ্ণ
বরিশাল সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় সভায় এ্যাডঃ আবুল কালাম শাহীন
সংবাদটি শেয়ার করুন....

আসন্ন শারদীয় দূর্গা উৎসবকে সামনে রেখে বরিশাল সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, “দূর্গা উৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সার্বজনীন আনন্দ ও মিলনমেলার প্রতীক। আমরা সবাই মিলেই শান্তিপূর্ণ পরিবেশে এই উৎসব উদযাপন করব।”

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন—

এ্যাডভোকেট মোঃ নাজির উদ্দীন পান্না, সদস্য, বরিশাল জেলা বিএনপি

ভানু লাল দে, মহানগর সভাপতি, পূজা উদযাপন পরিষদ

মোঃ রফিকুল ইসলাম সেলিম, সদস্য সচিব, বরিশাল সদর উপজেলা বিএনপি

মোঃ জিয়াউল ইসলাম সাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক

আলহাজ্ব নুরুল আমিন, যুগ্ম আহ্বায়ক

আলহাজ্ব জব্বার সিকদার, যুগ্ম আহ্বায়ক

সভাপতিত্ব করেন মানিক মুখার্জী কুডু।

আলোচনায় বক্তারা বলেন, শারদীয় দূর্গা উৎসব বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এ উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য সকলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।