চরকাউয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ মিন্টু হাওলাদার সংবাদ কর্মীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত September 20, 2025, 13:37 PM
চরকাউয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ মিন্টু হাওলাদার সংবাদ কর্মীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :

বরিশাল সদর উপজেলার চরকাউয়া নয়ানীতে ন্যায্য মূল্যের চাল আত্মসাতের অভিযোগ অনুসন্ধান ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদ কর্মী মোঃ সাদ্দাম হোসেন প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ডিলার মোঃ মিন্টু হাওলাদারকে অভিযুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী সংবাদ কর্মী সাদ্দাম হোসেন জানান, তিনি ও আরও কয়েকজন সাংবাদিক এলাকায় ন্যায্য মূল্যের চাল আত্মসাতের অভিযোগে তথ্য সংগ্রহ করছিলেন। এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতা করলে এবং নিজেও অনুসন্ধান চালালে ইনার আওয়ামী লীগ সহ-সভাপতি,ডিলার মিন্টু হাওলাদার ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেন এবং ১৭বছর যেভাবে জনগণকে মিথ্যা হামলা মামলা দেয়ার ভয়ভীতি প্রদর্শন করেন। আগের মতই এখনো  চড়কাউয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিন্টু হাওলাদার কিছু বিএনপি’র পাতি নেতাদের হাতে হাত মিলিয়ে দুর্নীতি করে চালিয়ে যাচ্ছে এলাকা…

হুমকির ঘটনায় বর্তমানে সংবাদ কর্মী সাদ্দাম হোসেন ও তার পরিবার চরম আতঙ্কে রয়েছেন। এ বিষয়ে তিনি বরিশাল বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–৬৯৭) দায়ের করেছেন।

স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ন্যায্য মূল্যের চাল বণ্টনে অনিয়ম ও আত্মসাতের ঘটনা ঘটছে। এ নিয়ে সাংবাদিকরা অনুসন্ধান শুরু করলে প্রভাবশালী মহল নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।