বরিশাল দক্ষিণ জেলা গণজাগরণ দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত September 28, 2025, 17:11 PM
বরিশাল দক্ষিণ জেলা গণজাগরণ দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের বরিশাল দক্ষিণ জেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আবু সুফিয়ান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ রাশিদুল ইসলাম (হাসান)।

এছাড়াও আরও ৭১ জন নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বরিশাল দক্ষিণ জেলায় সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

দলীয় নেতৃবৃন্দ জানান, নবগঠিত এই কমিটি ভবিষ্যতে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে গণজাগরণ দলের অবস্থান আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে বরিশাল দক্ষিণ জেলা গণজাগরণ দলের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে। জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা তৈরি হবে এবং দলীয় কর্মকাণ্ড আরও বেগবান হবে।