ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা চেকপোস্টে আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত September 30, 2025, 20:36 PM
ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা চেকপোস্টে আটক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতে পালানোর সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. এস এম মুনিরকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

আটক এস এম মুনির গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ার জহিরুলের ছেলে। তিনি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ভারতে প্রবেশের জন্য দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশনে পৌঁছান এস এম মুনির। এ সময় তার পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে আটক করা হয়।  দর্শনা ইমিগ্রেশন পুলিশের এএসআই তারেক মাহমুদ জানান, আটক আওয়ামী লীগ নেতা এস এম মুনিরের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মামলা রয়েছে। তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।