অসুস্থ সাবেক যুবদল নেতা সবুজ ফকিরকে দেখতে গেলেন বিএনপির নেতা এ্যাডঃ কাজী মোকলেচুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত October 4, 2025, 22:24 PM
সংবাদটি শেয়ার করুন....
মোঃ সাদ্দাম হোসেন //বরিশাল সদর উপজেলার ৭ নং চরকাউয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক যুবদল নেতা সবুজ ফকির এর শারীরিক খোঁজখবর নিতে তার বাসায় যান উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট কাজী মোকলেচুর রহমান, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান, বিএনপি নেতা মোঃ হারুন অর রশিদ খান ও মোঃ কামরুল মৃধা।
এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুজন, সাবেক ছাত্রনেতা আল আমিন সিকদার, সেচ্ছাসেবক দল নেতা মোঃ তুহিন গাজী, ৭ নং চরকাউয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ইসমাইল হাওলাদার ও সরোয়ার হাওলাদার।
নেতৃবৃন্দ সাবেক যুবদল নেতা সবুজ ফকিকের শারীরিক খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।