২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত October 16, 2025, 12:45 PM
২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে তিনি এ তথ্য জানান। তিনি জানান, ২০২৪ সালে শতভাগ ফেল করা প্রতিষ্ঠান ছিল ৬৫টি। এবার সে সংখ্যা বেড়ে ২০২টি। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ।