মোঃ সাদ্দাম।বরিশাল নগরীতে তেঁতুলিয়া ও কালাবদর নদীর ওপর বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষো অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বরিশাল নগরের শিক্ষার্থী ও ভোলাবাসী অংশ নেন। বক্তব্য দেন বিএম কলেজের শিক্ষার্থী মাকসুদুর রহমান, কামরুল ইসলাম হাবিব, আয়শা সিদ্দিকা এবং সুশীল সমাজের প্রতিনিধি মিজানুর রহমান।
বক্তারা জানান, সেতু নির্মাণের দাবিতে দীর্ঘদিন আন্দোলন চলছে। সরকারের আশ্বাস সত্ত্বেও প্রকল্প বাস্তবায়ন হয়নি। সেতুর অভাবে ভোলাবাসী সময়মতো চিকিৎসা সুবিধা পাচ্ছেন না এবং দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি হচ্ছে।
দ্রুত সেতু নির্মাণ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন।