বাস্তুহারা দলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত November 29, 2025, 00:22 AM
সংবাদটি শেয়ার করুন....
মোঃ সাদ্দাম হোসেন
১১ নং ওয়ার্ড বাস্তুহারা দলের উদ্যোগে দেশনেত্রী ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় আজ জুম্মার নামাজের পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার জিয়া।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগর বাস্তুহারা দলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি শামীম হাওলাদারসহ ১১ নং ওয়ার্ড বাস্তুহারা দলের অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।