খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চরকাউয়া ৩ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত December 5, 2025, 15:27 PM
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চরকাউয়া ৩ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল
সংবাদটি শেয়ার করুন....

মোঃ সাদ্দাম হোসেন //বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জুমার নামাজের পর চরকাউয়ার সাতানী জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ ইয়াকুব আলী মৃধা, চরকাউয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশিদুল ইসলাম হাসান, বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. রিপন হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মীরা।

দোয়া মাহফিলের আয়োজন করেন চরকাউয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ পারভেজ মৃধা।