বরিশাল সদর উপজেলার ৯নং টুংগীবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম হাসান এর সভাপতিত্বে আজ বিকেল পাঁচটায় সাহেবেরহাট বাজারের নজরুল ক্লাবে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা ছাত্রদলের সদস্য সজিব মোঃ আল আমিন মির্ধা সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।