বরিশাল সদর উপজেলার বন্দর থানায় নতুন ওসির যোগদান।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত December 8, 2025, 01:32 AM
বরিশাল সদর উপজেলার বন্দর থানায় নতুন ওসির যোগদান।
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক

বরিশাল সদর উপজেলার বন্দর থানায় আজ রাত ১০টায় নতুন অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন (ওসি) আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। তাঁর যোগদান উপলক্ষে থানায় এক অনাড়ম্বর হলেও আন্তরিক বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত মোঃ দেলোয়ার হোসেন, ওসি অপারেশন মোঃ শাহাবুদ্দিন, এসআই জাহিদুল ইসলামসহ বন্দর থানার অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। তারা নতুন ওসিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করেন।

নতুন ওসির আগমনকে কেন্দ্র করে থানায় এক ধরনের উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মকর্তা-কর্মচারীরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও জনগণবান্ধব হবে।

যোগদান শেষে নতুন ওসি থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবার মান আরও বাড়ানোর প্রতি অঙ্গীকার ব্যক্ত করেন।