বরিশাল বিভাগের কৃতি সন্তান মোঃ আবু সুফিয়ান কে গণজাগরণ দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত December 13, 2025, 21:33 PM
বরিশাল বিভাগের কৃতি সন্তান মোঃ আবু সুফিয়ান কে গণজাগরণ দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক নির্বাচিত
সংবাদটি শেয়ার করুন....

 

বরিশাল বিভাগের কৃতি সন্তান মোঃ আবু সুফিয়ান কে বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির এক সিদ্ধান্তে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।

দলীয় নেতৃবৃন্দ জানান, মোঃ আবু সুফিয়ান দীর্ঘদিন ধরে রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে দলের আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর মেধা, দক্ষতা ও সাংগঠনিক অভিজ্ঞতায় দলের প্রচার কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, তাঁর এই দায়িত্বপ্রাপ্তিতে বরিশাল বিভাগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেছেন এবং তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে দল আরও শক্তিশালী হয়ে গণতান্ত্রিক আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।