মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি নগরীর সদর রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা ও বরিশাল-৫ আসনের ধানের শীষের কান্ডারী জননেতা মুজিবর রহমান সরোয়ার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের অন্যতম নেতা মাসুদ হাসান মামুনসহ জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা।
র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। পুরো র্যালি জুড়ে বিজয়ের চেতনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।


