তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে ঢাকার রাজপথে বরিশাল দক্ষিণ জেলা তাঁতীদল।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত December 25, 2025, 21:18 PM
তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে ঢাকার রাজপথে বরিশাল দক্ষিণ জেলা তাঁতীদল।
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার রাজপথে অনুষ্ঠিত স্বাগত কর্মসূচিতে অংশগ্রহণ করে বরিশাল দক্ষিণ জেলা তাঁতীদল ও বরিশাল সদর উপজেলা তাঁতীদল।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতীদল বরিশাল জেলা দক্ষিণের সভাপতি এস. এম. মাইনুল হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বরিশাল জেলা দক্ষিণের
সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসেন সুমন,
সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান মিলন ফরাজী,
সহ-সভাপতি মোঃ জামাল হোসেন ফকির ও মোঃ আলতাফ হোসেন খান,
১নং যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রিপন,
যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ হোসেন রাশেদ, গোলাম কিবরিয়া লাভলু, মোঃ সোহরাব হোসেন ও জুম্মান হোসেন,
সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ মোমেন,
সমাজসেবা সম্পাদক মিলন খান,
এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক খলিলুর রহমান মুন্না।
এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের আহ্বায়ক রাজীব খান ও সদস্য সচিব মিরাজ হোসেন।
আরও উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক মোঃ রিপন হাওলাদার, সদস্য সচিব মোঃ রায়হান সিকদারসহ চরকাউয়া ইউনিয়ন তাঁতীদল এবং অন্যান্য ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।