বরিশাল সদর–৫ আসনে ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ারের পক্ষে গণসংযোগ করেন মাসুদ হাসান মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত February 7, 2026, 23:55 PM
সংবাদটি শেয়ার করুন....
নিজস্ব প্রতিবেদক।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল সদর–৫ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনের নেতৃত্বে নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মামুন রেজা খান, বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিনসহ জেলা ও মহানগর যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।
আজ শনিবার সকাল ১১টায় বরিশাল মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচারণা চালানো হয়।
প্রচারণাকালে নেতৃবৃন্দ সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে বিজয়ী করার আহ্বান জানান।
নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।