বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ ‎

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত February 18, 2026, 14:00 PM
বরিশালে ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ ‎
সংবাদটি শেয়ার করুন....

‎স্টাফ রিপোর্টার::

‎বরিশাল নগরীতে ডিস ও ইন্টারনেট ব্যবসা দখলকে কেন্দ্র করে এক কিশোরকে অপহরণ করে আটকে রাখা এবং তার মা ও মামাকে মারধরের অভিযোগ উঠেছে।
‎জানা যায় গত ১৪ ফেব্রুয়ারি  আনুমানিক বিকাল ৩টার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলি (লালা/দিঘীর পাড়) এলাকায়।
‎ভুক্তভোগীদের অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বি দিপু, তার ভাই বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক (দাবিকৃত) এ্যাডভোকেট গোলাম মর্তূজা তপু, এবং অজ্ঞাতনামা আরও ৮-১৫ জন মিলে রিদয় হোসেন (১৫)-কে ঘর থেকে জোরপূর্বক তুলে নিয়ে যান।
‎তাকে সাগরদী হামিদ খান সড়কে অভিযুক্তদের নিজ বাসায় আটকে রাখা হয়।

‎খবর পেয়ে তার মা খাদিজা বেগম সেখানে গেলে তাকেও আটক করে রাখা হয় এবং রিদয় ও খাদিজা দু’জনকেই বেধড়ক মারধর করা হয়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে।
‎কিন্তু পুলিশ চলে যাওয়ার পর আবার খাদিজা বেগমের বড় ভাই রুবেল হাওলাদার (৩৩)-কে অভিযুক্তরা আটক করে মারধর করে। পুনরায় পুলিশ এসে তাকেও উদ্ধার করে।
‎খাদিজা বেগম জানান, তার ভাই রুম্মান দীর্ঘদিন ধরে ওই এলাকায় ডিস ও ইন্টারনেট ব্যবসা পরিচালনা করে আসছিলেন। নির্বাচনের পরদিন দিপু এককভাবে ওই সংযোগ দখলের চেষ্টা করলে বিরোধের সূত্রপাত হয়।
‎ভুক্তভোগীদের দাবি, ঘটনার সময় অভিযুক্ত দিপু ও তপু থানায় অবস্থান করছিলেন। প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
‎স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরেই ডিস ব্যবসা নিয়ে বিরোধ চলছিল। ওই ব্যবসা দখলকে কেন্দ্র করেই এই অপহরণ ও হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
‎ভুক্তভোগীরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

‎উল্লেখ্য: ভুক্তভোগীদের দাবি থানায় গিয়ে ও ন্যায়বিচার পাননি বরং ভুক্তভোগী পরিবারের উপর মিথ্যা মামলা দায়ের করেছে দূর্বৃত্তরা।