জিসাস বরিশাল জেলা শাখার আওতাধীন ইউনিট কমিটি গঠনের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত March 1, 2026, 22:03 PM
সংবাদটি শেয়ার করুন....
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বরিশাল জেলা শাখার আওতাধীন বিভিন্ন ইউনিটে কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ উপলক্ষে আগ্রহী ও যোগ্য সাংস্কৃতিক কর্মীদের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাংস্কৃতিক চর্চা ও সংগঠনের আদর্শে বিশ্বাসী কর্মীদের সমন্বয়ে ইউনিটভিত্তিক কমিটি গঠন করা হবে।
জিসাস বরিশাল জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক এম.এ মাসুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নতুন কমিটি গঠনের মাধ্যমে বরিশাল জেলায় জিসাসের সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।