বাঁশের সঙ্গে ‘নৌকা’ ঝুলিয়ে আ.লীগ কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত July 26, 2025, 13:15 PM
বাঁশের সঙ্গে ‘নৌকা’ ঝুলিয়ে আ.লীগ কর্মী গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি ‘নৌকা’ রাতের আঁধারে রাস্তায় ঝুলিয়ে রাখার পর আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। গ্রেপ্তার ময়নাল হক (৩৫) ওই এলাকার মৃত আকাব আলীর ছেলে।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার গভীর রাতে কুড়ার পাড় বাজারে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি একটি নৌকা বাঁশের আগায় ঝুলিয়ে রাখে ওই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে বারেক (৫৫) ও মৃত আকাব আলীর ছেলে ময়নাল হক (৩৫)। এছাড়া নৌকার সঙ্গে নিজেদের ছবি ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা স্লোগান ডিজিটাল ব‍্যানারে প্রিন্ট করে লাগিয়ে দেয়। তারা দুজনেই আওয়ামী লীগের কর্মী।

শুক্রবার সকালে নৌকা ঝুলিয়ে রাখার বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছবি দেখে ময়নালকে গ্রেপ্তার করে নৌকাসহ থানায় নিয়ে আসে। এ বিষয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, গ্রেপ্তার ময়নালের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। অপর ব‍্যক্তিকে আটকের চেষ্টা চলছে।