ইসলামী আন্দোলন বরিশাল সদর উপজেলা আওতাধীন ৭নং চরকাউয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত March 8, 2026, 02:50 AM
ইসলামী আন্দোলন বরিশাল সদর উপজেলা আওতাধীন ৭নং চরকাউয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংবাদটি শেয়ার করুন....

গতকাল ৭ মার্চ ২০২৬ ইং, রোজ শনিবার (১৭ই রমজান) বাদ আসর ইউনিয়নের স্থানীয় একটি মিলনায়তনে এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরকাউয়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব আহমেদ আলী তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ আফজাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও শায়েখে চরমোনাই আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি করার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি এবং সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরকাউয়া ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি সহ অন্যান্য নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।