মোঃ সাদ্দাম হোসেন // পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশাল জেলাবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ আমাদের মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও খুশির বার্তা বয়ে আনে। এই দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাই একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়।”
তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে সমভাবে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ্যাডভোকেট আবুল কালাম শাহীন দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “পবিত্র ঈদের এই দিনে মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের ইবাদত কবুল করুন এবং আমাদের প্রিয় দেশকে শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণের পথে এগিয়ে নিন।”
তিনি বরিশাল জেলাবাসীর সুস্বাস্থ্য, কল্যাণ ও মঙ্গল কামনা করে সকলকে নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপনের আহ্বান জানান। 🌙✨