রমজান ও ঈদ উপলক্ষে পরিবর্তন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত March 21, 2026, 01:33 AM
রমজান ও ঈদ উপলক্ষে পরিবর্তন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ
সংবাদটি শেয়ার করুন....

রিপোর্টার সাদ্দাম হোসেন।

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমুখী সংগঠন পরিবর্তন সমাজ কল্যাণ ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি পালন করেছে।

গত ১৯ মার্চ ২০২৬ তারিখে বরিশাল সদর উপজেলার, চর কাউয়া ও চাঁদপুরা ইউনিয়নের দুর্গাপুর বাস স্টেশন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে একটি করে মুরগি, আলু,ডাল, চাল, তেল, চিনি, সেমাই,দুধের প্যাকেটসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি মোঃ মিরাজ সরদার,১নং সহ-সভাপতি মোঃ রাছেল খান,২নং সহ-সভাপতি তারেকুল ইসলাম,সাধারণ সম্পাদক সোহেল হাং, এবং ইমরান হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ। তারা নিজ হাতে উপকারভোগীদের মাঝে এই সামগ্রী তুলে দেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।