বাংলা নববর্ষে বরিশালবাসীকে শুভেচ্ছা জানালেন এ্যাডঃ আবুল কালাম শাহীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত April 13, 2026, 23:13 PM
সংবাদটি শেয়ার করুন....
বাংলা নববর্ষ উপলক্ষে বরিশালবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
পহেলা বৈশাখ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, যা নতুন আশা, স্বপ্ন ও সম্ভাবনার দুয়ার উন্মোচন করে।
তিনি পুরোনো বছরের সব গ্লানি, দুঃখ ও ব্যর্থতা ভুলে গিয়ে নতুন বছরে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় তিনি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের বার্তা তুলে ধরে বলেন, দেশের মানুষের অধিকার, প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন বছর হোক গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আরও অগ্রসর হওয়ার প্রেরণা। জনগণের প্রত্যাশা পূরণে একটি জবাবদিহিমূলক ও কল্যাণমুখী সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেও সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এই উৎসব জাতির মধ্যে সম্প্রীতি ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।
এ্যাডভোকেট আবুল কালাম শাহীন বরিশালবাসীসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং নতুন বছরে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।