জিয়া শিশু-কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে ১৬ এপ্রিল ২০২৬ তারিখে গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে নিয়োগ প্রদান করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে মোঃ ফেরদৌস আহম্মেদকে বরিশাল বিভাগীয় সাংগঠনিক হিসেবে মনোনীত করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির এ সিদ্ধান্তকে সংগঠনের নেতা-কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, মোঃ ফেরদৌস আহম্মেদের দক্ষ নেতৃত্ব, অভিজ্ঞতা এবং সংগঠনের প্রতি আন্তরিকতা বরিশাল বিভাগে জিয়া শিশু-কিশোর মেলার কার্যক্রমকে আরও বেগবান করবে।
নবনিযুক্ত বিভাগীয় সাংগঠনিক মোঃ ফেরদৌস আহম্মেদ এই দায়িত্ব পাওয়ায় কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে আনন্দ ও শুভেচ্ছা জানিয়েছেন এবং ভবিষ্যতে তাঁর সফলতা কামনা করেছেন।