সাতলায় ইউপি চেয়ারম্যান পদে হালিম বিশ্বাসকে নির্বাচিত করার লক্ষ্যে জোট বেঁধেছে ভোটাররা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত April 21, 2026, 20:16 PM
সাতলায় ইউপি চেয়ারম্যান পদে হালিম বিশ্বাসকে নির্বাচিত করার লক্ষ্যে জোট বেঁধেছে ভোটাররা
সংবাদটি শেয়ার করুন....

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আঃ হালিম বিশ্বাসকে চেয়ারম্যান পদে নির্বাচিত করার লক্ষ্যে জোট বেঁধেছে অধিকাংশ ভোটাররা। তিনি সাতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত মনসুর আলী বিশ্বাসের সুযোগ্য সন্তান।

আঃ হালিম বিশ্বাস সৎ,মার্জিত,ভদ্র স্বভাবী,বিশিষ্ট সমাজসেবক ও বিএনপির দুর্দিনের কান্ডারী,তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামীলীগের হামলা,মামলার শিকার হয়েছেন। তাই সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তার বিকল্প নেই অধিকাংশ ভোটারদের দাবি।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে ইউপি চেয়ারম্যান এর পদে অধিষ্ঠিত করার লক্ষ্যে ইতিমধ্যে জল্পনা কল্পনা শুরু করেছে ভোটাররা। তিনি হাসিনা হটাও আন্দোলন কর্মসূচিতে রাজপথে অগ্রনী ভূমিকা পালন করে নেতাকর্মীদের আস্থাভাজন হিসেবে পরিচিতি লাভ করেছেন।

তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে প্রায় ৪০ বছর ধরে বিএনপির রাজনীতিতে সক্রীয়। তিনি জিয়াউর রহমান,খালেদা জিয়া,তারেক রহমানের আদর্শকে বুকে ধারণ করে ও বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর হাত ধরে তার বয়স ও মেধা দুটোকে একসাথে কাজে লাগিয়ে দিন দিন দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন এবং বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে নিরলসভাবে জনসেবা করার অঙ্গীকার করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষনা দিয়ে সাতলাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।

এছাড়া তিনি সাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত হয়ে দলের সাংগঠনিক কাজের দায়িত্ব সুনামের সহিত পালন করে আসছেন। তার নেতৃত্বে সাতলা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে বিএনপির সকল সভা সমাবেশে যোগদান করে সফল ও সাফল্য মন্ডিত করেছে। সাতলায় বিএনপিকে সুসংগঠিত করার কারিগর মোঃ আঃ হালিম বিশ্বাস। সাধারণ মানুষের সুখে দুখে পাশে থেকে এবং গরীব দুখী মানুষকে সাহায্য সহযোগিতা করে আস্থা যুগিয়ে দৃষ্টান্ত স্থাপন করে মানবিক ও মানবতার ফেরিওয়ালা আখ্যা পেয়েছেন।

নিজস্ব অর্থায়নে গরীব দুখী মানুষকে সাহায্য সহযোগিতা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং সুনাম কুড়িয়ে নিয়েছেন। তাই তাকে সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত করার লক্ষ্যে ইতিমধ্যে জল্পনা,কল্পনা ও গুন কীর্তন করছেন জনগন। প্রবীন শিক্ষক,বীর মুক্তিযোদ্ধাসহ সচেতন মহল জানিয়েছেন আঃ হালিম বিশ্বাস ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে স্কুল,কলেজ,মাদ্রাসা, রাস্তা-ঘাট,কৃষিসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে উন্নয়নের ছোঁয়া লাগবে এবং মাদক,সন্ত্রাস ও বাল্য বিবাহ মূক্ত সাতলা হবে। স্থানীয়দের মতে সাতলায় চেয়ারম্যান হিসেবে আঃ হালিম বিশ্বাস এর বিকল্প নেই।

উজিরপুর উপজেলা প্রতিবেদককে তিনি বলেন জিয়াউর রহমান ও সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু’র আদর্শকে বুকে ধারণ করে বিএনপির রাজনীতিতে অগ্রনী ভূমিকা পালন করবেন এবং জীবনের শেষ পর্যন্ত গরীব,দুখী ও অসহায় মানুষের পাশে থেকে নিরলসভাবে জনসেবা করে যাবেন। এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে সাতলা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ার প্রতিশ্রুতি দিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।