• ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৪, ২০২৬, ১৮:১৩ অপরাহ্ণ
রাজাপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

মোঃ মারুফ খান
ঝালকাঠীর রাজাপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে ২০২৬) বিকেল ৩টায় উপজেলা মার্কেটের দ্বিতীয় তলায় বিএনপির নতুন কার্যালয়ে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এবং সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু। এতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় সংগঠনকে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম বাড়ানো এবং আগাম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করণীয় বিষয়ে আলোচনা হয়। প্রধান অতিথি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।