আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালে তাঁতীদলের বিভাগীয় সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত January 24, 2026, 21:41 PM
সংবাদটি শেয়ার করুন....
নিজস্ব প্রতিবেদক।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে বাংলাদেশের জাতীয়তাবাদী তাঁতীদল “ধানের শীষ” প্রতীকের পক্ষে বরিশাল বিভাগীয় নির্বাচনী সমন্বয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বরিশাল নগরীর সদর রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফা কামাল, সদস্য সচিব, বিভাগীয় নির্বাচনী সমন্বয় কমিটি ও যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ হুমায়ুন কবির, সম্মানিত সদস্য, বিভাগীয় নির্বাচনী সমন্বয় কমিটি ও যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটি।
সভাপতিত্ব করেন এস. এম. মাইনুল হাসান, সদস্য, বিভাগীয় নির্বাচনী সমন্বয় কমিটি ও সভাপতি, বরিশাল দক্ষিণ জেলা তাঁতীদল।
সভা সঞ্চালনা করেন মোঃ ইউনুসুর রহমান জোবায়ের, সদস্য, বিভাগীয় নির্বাচনী সমন্বয় কমিটি ও সভাপতি, বরিশাল উত্তর জেলা তাঁতীদল এবং মোঃ সরোয়ার হোসেন সুমন, সদস্য, বিভাগীয় নির্বাচনী সমন্বয় কমিটি ও সাধারণ সম্পাদক, বরিশাল দক্ষিণ জেলা তাঁতীদল।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। তাঁরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।
এ সময় বরিশাল বিভাগের বিভিন্ন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।