ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত June 18, 2026, 18:27 PM
সংবাদটি শেয়ার করুন....
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: স্ত্রী আফরা ইভনাথ ইকরার মৃত্যুর ঘটনায় পল্লবী থানায় আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী ওরফে নিয়ামত উল্লাহ ভুইয়া আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে শুনানি হবে। এর আগে ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামী অভিনয়শিল্পী জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির নামে মামলা করা হয়েছে। মামলার বাদী ইকরার বাবা কবির হায়াত খান।
মামলার অভিযোগে জাহের আলভী ও নাসরিন সুলতানা তানভীর আহমেদ আত্মহত্যায় প্ররোচনা ও দুই বছর ধরে অবহেলা এবং নির্যাতনের বিষয়গুলো উল্লেখ করা হয়।