ওসিকে হুমকি, উপজেলা বিএনপি সভাপতি আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত February 22, 2026, 15:21 PM
ওসিকে হুমকি, উপজেলা বিএনপি সভাপতি আটক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: হবিগঞ্জের বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামকে হুমকির ঘটনায় উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা শহরের শায়েস্তাগঞ্জের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শামীম হাসান এ বিষয়ে তাৎক্ষণিক কোনো কথা বলেননি। সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) মো. জহিরুল ইসলামকে একাধিকবার কল দিলে তিনিও কল রিসিভ করেননি।

এর আগে, ২১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি বনাম ওসির মোবাইল ফোনের কথোপকথন ভাইরাল হয়। তবে অডিও কল রেকর্ডটি কত দিন আগের তা নিশ্চিত হওয়া যায়নি। কল রেকর্ডে বিএনপি নেতা তুষার ওসিকে হুমকি দিয়ে বলেন, ‘বাহুবলে চাকরি করতে হলে আমারে কইয়া করন লাগব’।