কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে সামনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত নুরুল হক নূর সহ অনেক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত August 30, 2025, 01:47 AM
কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে সামনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত নুরুল হক নূর সহ অনেক
সংবাদটি শেয়ার করুন....
  • নিজস্ব প্রতিবেদ :ঢাকা, শনিবার রাত (৩০ আগস্ট ২০২৫):
    রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ রাত ৯টার দিকে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ধাওয়া–পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপসহ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়।

চোখের সামনে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে অন্তত কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কিছুজনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহা তোদের ভিতরে নুরুল হক নূর গুরুতর অবস্থায় আই সি ইউতে আছে এ বিষয় নিয়ে দেশের কয়েক জেলায় মশাল মিছিল করেছে,

সংঘর্ষের কারণে কাকরাইল এলাকার সড়কগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ নিরাপদে সরে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে ও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

জাতীয় পার্টির একাংশ অভিযোগ করেছে, প্রতিপক্ষ গ্রুপ হঠাৎ তাদের কার্যালয়ের সামনে হামলা চালায়। অপরদিকে অন্য পক্ষের দাবি, শান্তিপূর্ণ অবস্থানে থাকা অবস্থায় তাদের ওপর আগে হামলা চালানো হয়।

রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করা সম্ভব হয়। তবে পুরো এলাকা এখনো উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছে।