চরকাউয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত November 28, 2025, 18:50 PM
চরকাউয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
সংবাদটি শেয়ার করুন....

মোঃ সাদ্দাম হোসেন //চরকাউয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১নং ওয়ার্ডের চৌমুখী কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাতের আয়োজন করেন চরকাউয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাশিদুল ইসলাম হাসান মোঃ বেল্লাল হাওলাদার ও মোঃ সোহেল হাওলাদার চরকাউয়া ইউনিয়ন যুবদল, বরিশাল সদর উপজেলার নেতাকর্মীরা।

মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।